বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বর্ষার পর রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

বর্ষা মৌসুমের পর নোয়াখালীর ভাসানচরে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রথম দলটিকে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (২৪ আগস্ট) ঢাকায় রোহিঙ্গা সংকটের সমাধান বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ঢাকার কানাডিয়ান হাইকমিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

মালেশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. সাঈদ হামিদ আলবার, সাবেক পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, কানাডিয়ান হাইকমিশনার বেনোইট প্রেফোনটাইন সেমিনারে বক্তব্য রাখেন।

এসময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা শিগগিরই ভাসানচর পরিদর্শন করবো। আমরা বর্ষা মৌসুমের পর মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রথম দলটিকে প্রাথমিক স্থানান্তর শুরু করার প্রত্যাশা করছি। এতে করে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের ওপর চাপ কমাবে।

তিনি জানান, সম্প্রতি বঙ্গোপসাগর থেকে প্রায় ৩০৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এবং তাদের ভাসানচরে স্থানান্তর করা হয়, তারা ভালো আছেন।

পররাষ্ট্রসচিব বলেন, ভাসানচরে জাতিসংঘের দলও পরিদর্শন করতে আসতে পারে এবং মানবাধিকার কর্মী ও গণমাধ্যমের লোকদের জন্য সরকার আরও পরিদর্শনের ব্যবস্থা করতে পারে।

তিনি জানান, সরকার সেখানে ১ লাখ রোহিঙ্গাদের থাকার জন্য অবকাঠামোগত উন্নয়নে প্রচুর বিনিয়োগ করেছে। রোহিঙ্গারা রাখাইনের পরিবেশ নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে না।

পররাষ্ট্রসচিব মোমেন মিয়ানমারে অনুকূল পরিবেশের অভাব এবং দুটি প্রত্যাবাসন প্রত্যাখ্যানের কথা তুলে ধরেন। তিনি বিশ্ব নেতৃত্বকে রাখাইনে পরিবর্তন আনতে এবং প্রত্যাবাসন ব্যবস্থাগুলো বাস্তবায়নে মিয়ানমারকে বোঝানোর আহ্বান জানান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD