শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বলিভিয়াকে উড়িয়ে ৫ গোলে জিতল ব্রাজিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : শুক্রবার শুরু হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। প্রথমদিন ন্যুনতম ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে, ড্র হয়েছে প্যারাগুয়ে-পেরুর ম্যাচ। তবে দ্বিতীয় দিন এসবের ধার ধারল না ব্রাজিল। পরিষ্কার ব্যবধানে উড়িয়ে দিল প্রতিপক্ষ বলিভিয়াকে।

শনিবার বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচে ব্রাজিলের উজ্জীবিত ফুটবলের সামনে পাত্তাই পায়নি বলিভিয়া। রবার্তো ফিরমিনো, নেইমার জুনিয়র, ফিলিপে কৌতিনহোদের উদ্ভাসিত পারফরম্যান্সে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। যা তাদের বসিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

দলের বড় জয়ে জোড়া গোল করেছেন লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। এছাড়া একবার করে স্কোরশিটে নাম তুলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড কৌতিনহো এবং প্যারিস সেইন্ট জার্মেই ডিফেন্ডার মার্কুইনহোস। অন্যটি ছিল আত্মঘাতী গোল। ম্যাচে গোলের দেখা না পেলেও জোড়া এসিস্টে নিজের নামের প্রতি সুবিচার করেছেন নেইমার।

দিনের অন্য ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কলম্বিয়া। জোড়া গোল করেছেন লুইস ফার্নান্দো মুরিয়েল ফুটো এবং অন্য গোলে পা ছুঁইয়েছেন দুভান জাপাতা। তারাই এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

ব্রাজিল একাদশ: ওয়েভারটন, রেনান লোদি, মারকুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, ফিলিপে কৌতিনহো, ক্যাসেমিরো, ডগলাস লুইজ, নেইমার, রবার্তো ফিরমিনো এবং এভারটন।

ব্রাজিল সাবস্টিটিউট: এডেরসন, আদেরবার সান্তোস, অ্যালেক্স তেলেস, রদ্রিগো সাইও, ফেলিপে, ফাবিনহো, ব্রুনো গুইমারেস, রিচার্লিসন, ম্যাথিউন কুনহা, এভারটন রিবেইরো, রদ্রিগো এবং গ্র্যাব্রিয়েল মেনিনো।

বলিভিয়া একাদশ: কার্লোস লাম্পে, হোসে সাগ্রেদো, হোসে কারাসকো, হেসুস সাগ্রেদো, হুয়ান গ্যাব্রিয়েল ভালভার্দে, ব্রুনো মিরান্ডা, অ্যান্তনিও বুস্তামান্তে, ডিয়েগো আয়ার, ক্রিশ্চিয়ান আরাবে, ফার্নান্দো সালদিয়াস এবং সিজার মেনাকো।

বলিভিয়া সাবস্টিটিউট: রুবেন কোরদানো, জিমি রোকা, লেওনার্দো জাবালা, গুইমার জাস্টিনিয়ানো, লুইস বানেগাস, রুডি কারদোজো, ঝাসমানি কাম্পোস, ফ্রাঞ্জ গঞ্জালেজ, কার্লোস এনরিক আনেজ, বরিস সেসপেদেস এবং কার্লোস সাউসেদো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD