শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বল গড়ানো ছাড়াই কানপুর টেস্টের দ্বিতীয় দিন পরিত্যক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

কানপুর টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। যার কারণে এখনো শুরু হয়নি খেলা। বাড়ছে অপেক্ষা। তাই দুই দলের খেলোয়াড়রা স্টেডিয়ামের ড্রেসিংরুম ছেড়ে হোটেলে ফিরেছে। মাঝে থামলেও এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সুপার সপার দিয়ে মাঠকর্মীরা কাজ চালিয়ে যান।

তাতে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন তাই বৃষ্টিতে ভেসে যায়। এরপর দ্বিতীয় সেশন চললেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারিনি। আম্পায়াররা যখন সর্বশেষ পর্যবেক্ষণে নামেন তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এরপর স্থানীয় সময় দুপুর ২টা ৪ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, কানপুর টেস্টের প্রথম তিন দিন থাকবে বৃষ্টি। প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলাই হয়নি। দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে ম্যাচ মাঠেই গড়ায়নি। দুই দলের খেলোয়াড়দের আপাতত তাই অপেক্ষা ছাড়া আর কিছুই করণীয় নেই। খেলা কখন শুরু হবে এ বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি। বৃষ্টি কমলে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত জানাবেন।

এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুই আম্পায়ার প্রথম দিনের খেলার সমাপ্তি টানেন। বৃষ্টির কারণে প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলাই হয়নি। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান।

মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে তারা ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ভারতের হয়ে আকাশদীপ দুইটি ও রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট দখল করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD