শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বসতঘরে মিলল মাদ্রাসাশিক্ষকের হাত-পা বাঁধা লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সদর উপজেলায় বসতঘরে হাত-পা বাঁধা অবস্থায় এক মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বাজারগোপালপুর কলুপাড়ার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন সুজন (৩২) সদর উপজেলার বড়বাড়ি দাখিল নুরানি মাদ্রাসার সুপার। তিনি উপজেলার হলিধানী গ্রামের খায়ের মিয়ার ছেলে।

গোপালপুর পুলিশ ফাঁড়ির আইসিএসআই মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার বছর ধরে গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ইসমাইল হোসেন বসবাস করে আসছিলেন।

সোমবার সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় ওই মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে ধারণা করা হচ্ছে, হত্যার পর ওই শিক্ষকের মরদেহ হাত-পা বেঁধে ওই ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD