বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম, না মানলে স্পিকার-ইসিতে চিঠি জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে? ইরান যুদ্ধে বেড়েই চলেছে মার্কিন ক্ষয়ক্ষতি, আহত সেনার সংখ্যা ৫০০ ছাড়িয়েছে ইরানে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা ফেলার হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প এ বছর না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭ জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বস্ত্র খাতের সমস্যা নিরসনের জন্য অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাতটির নানা সমস্যা সমাধানে সরকার কাজ শুরু করলেও সেগুলোর সমাধানে সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, বস্ত্র খাতের সমস্যাগুলো অনেক পুরোনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার যুক্তিতর্ক পদক্ষেপ নেওয়ার পরও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে সমস্যাগুলো সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে বিটিএমএ সভাপতি বলেন, গ্যাস-বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এরই মধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার।

তিনি জানান, সরকারের নেওয়া বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে খুব স্বাভাবিক এবং তড়িৎ গতিতেই। তবে এসব কারখানা চালু করতে হলে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে, সেদিকে মনোযোগী হতে হবে বলেও জানান বিটিএমএ সভাপতি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD