শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বহিষ্কার করলেও অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেই যাবো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করলেও আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলে যাব।

তিনি বলেন, ‘আমি অপরাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্যসহ সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি। এজন্যই আজ আমি খারাপ হয়ে গেছি। আমরা কখনও অপরাজনীতির কাছে মাথানত করব না। শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাদের মির্জা বলেন, ‘দলের হাই কমান্ড থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে, নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে উনারা ব্যবস্থা নিবেন। উনারা দায়িত্ব নিয়েছেন তাই আমি কোম্পানীগঞ্জের হরতাল ও ঢাকায় সাংবাদ সম্মেলন প্রত্যাহার করেছি।’

চট্টগ্রামের নির্বাচন কোনো নির্বাচনই নয় মন্তব্য করে তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচনে তিন-তিনটি মায়ের বুক খালি হয়েছে। এটা কোনো নির্বাচন হতে পারে না। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কমতি নেই। তারপরও কেনো হত্যা, খুন, হানাহানির মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। আমরা এ রকম ভোট বাংলাদেশের কোথাও দেখতে চাই না।’

কাদের মির্জা বলেন, ‘বসুরহাটে নির্বাচন আমরাও করেছি। কোনো সাংবাদিক বলতে পারেনি কারও গায়ে একটি আঁচড় লেগেছে। প্রধানমন্ত্রী দেশে এত উন্নয়ন করেছেন খুনোখুনি করে ক্ষমতায় যাওয়ার জন্যে নয়। মানুষের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে মন জয় করতে হবে।

নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকারের ফ্যামিলি’ বলে মন্তব্য করায় কোম্পানীগঞ্জে হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন বসুরহট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD