বাংলাদেশকে মর্ডানার তৈরি আরও ৩০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১৭ জুলাই) ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মিলার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৩০ লাখ ডোজের আরও একটি উপহার ঘোষণা করে আমি খুশি। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মহামারিকে হারাতে দেশটির ভ্যাকসিন সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে ২ ও ৩ জুলাই ওয়াশিংটন থেকে কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো পঁচিশ লাখ টিকা বাংলাদেশ পেয়েছে।