মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

জ্বালানি খাতের নিরাপত্তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ এর আওতায় এ ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটি।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে বিশ্ববাজারে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং দাম বাড়ছে। আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরশীল হওয়ায় বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে রয়েছে। স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সচল থাকবে, যা শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্থায়নের মাধ্যমে পেট্রোবাংলা সাশ্রয়ী মূল্যে এবং দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে এলএনজি আমদানি করতে পারবে। এটি স্পট মার্কেটের অস্থিরতা থেকে অর্থনীতিকে সুরক্ষা দেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD