শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বাংলাদেশসহ ৬ দেশকে ২ কোটি ডোজ টিকা দেবে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ ছয় দেশকে করোনার দুই কোটি ডোজ টিকা দেবে ভারত। শুক্রবার এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিরাম ইনিস্টিটিউ ও ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের কাছ থেকে দুই কোটি ডোজ টিকা কিনবে মোদি সরকার। এগুলো বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান, পূর্ব আফ্রিকার দেশ সিসিলি ও মরিশাসকে দেওয়া হবে। সরকারের কেনা এসব টিকার একটি অংশ বিনামূল্যে ও সহায়তা হিসেবেও দেওয়া হবে।

আগামী দুই সপ্তাহের মধ্যে টিকার প্রথম ব্যাচটি পাঠানো হবে। এর পরে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে টিকা কেনার প্রস্তাব দেওয়া হবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনের প্রভাব ঠেকাতে মরিয়া ভারত। আঞ্চলিক প্রভাব বজায় রাখতে চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার টিকা সরবরাহ করতে চাইছে। মূলত চীনকে টপকাতেই ভারত এই টিকা রাজনীতি করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘আমরা এখনও উৎপাদন ও সরবরাহ শিডিউল পর্যালোচনা করছি, তাই অন্য দেশে টিকা সরবরাহের সুনির্দিষ্ট জবাব এতো আগে দেওয়া মুশকিল।’

সূত্র : রাইজিংবিডি.কম

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD