রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

গতকাল রোববার ইতালি এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

করোনার ভারতীয় ধরনের ব্যাপারে চলমান পূর্বসতর্কতার অংশ হিসেবে ইতালি এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল।

করোনার ভারতীয় ধরন মোকাবিলায় গত এপ্রিলের শেষে এসে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল গতকাল রোববার পর্যন্ত। এরপর এদিনই আবার এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশটি।

এই দফায় মেয়াদ বাড়িয়ে তা এখন ২১ জুন পর্যন্ত করা হয়েছে। এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD