রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিরা আমিরাত প্রবেশ করতে পারবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সোমবার দেশটির ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে সংস্থা দুটি টুইট বার্তায় লিখেছে, ‘বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার যাত্রীদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এসব দেশের জাতীয় ও বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এমনকি অন্য দেশ হয়েও এসব দেশের যাত্রীরা আমিরাত প্রবেশ করতে পারবে না।’

তবে সংযুক্ত আরব আমিরাত হয়ে এসব দেশ ব্যতিত অন্যান্য স্থানে চলাচলকারী ট্রানজিট ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আগামী ১২ মে দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

টুইটারে দেওয়া বিবৃতি অনুযায়ী, ‘উল্লিখিত চার দেশের যাত্রীদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলেও আমিরাত থেকে এসব দেশের সঙ্গে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।’ উল্লেখ্য, এর আগে গত মাসে ভারতের ওপরও এমন নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD