মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা আর ব্রাজিল প্রীতি নতুন কোনো ঘটনা নয়। তবে এবার ব্রাজিলে বসেই সেই ভালোবাসার খোঁজ পেয়েছেন খোদ সেলেসাও তারকা নেইমার জুনিয়র। রাজধানী ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের ব্রাজিলের সমর্থনে করা একটি ভিডিওতে নিজে লাইক দিয়ে সাড়া দিয়েছেন এই তারকা ফুটবলার।

শনিবার (২০ জুন) সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ চলাকালীন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খেলা দেখার জন্য জড়ো হন হাজারো সমর্থক। সেখানে গোল উৎসবের এক পর্যায়ে শিক্ষার্থীরা হলুদ জার্সি ও ব্রাজিলের পতাকা নিয়ে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন এবং সমস্বরে ‘নেইমার, নেইমার’ স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের ইফতেখার ইফতি নামের এক শিক্ষার্থী এই বাঁধভাঙা উল্লাসের একটি রিল ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে এবং লক্ষাধিক ফুটবলপ্রেমীর নজর কাড়ে। তবে সবচেয়ে বড় চমকটি আসে যখন খোদ ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী তারকা নেইমার জুনিয়র তার ভেরিফাইড ইনস্টাগ্রাম আইডি (@neymarjr) থেকে সেই ভিডিওটিতে লাইক দেন।

প্রিয় তারকার কাছ থেকে এমন সরাসরি ভার্চুয়াল স্বীকৃতি পেয়ে ড্যাফোডিল ক্যাম্পাসের পাশাপাশি পুরো দেশের ব্রাজিল ভক্তদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করে অনেক ভক্তই মন্তব্য করছেন, ‘নেইমার আমাদের শুধু খেলোয়াড় নন, একটি আবেগ’। উপমহাদেশের ফুটবল পাগল ভক্তদের এই নিঃশর্ত ভালোবাসার খবর নেইমারের নজরে আসায় উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহলও।

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমারের এই ছোট্ট একটি ‘লাইক’ প্রমাণ করে দিল, ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন- বাংলাদেশি সেলেসাও ভক্তদের নিখাদ ভালোবাসা ঠিকই পৌঁছে গেছে সেলসাও নেতা নেইমারের কাছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD