বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বাংলাদেশি ২ নির্মাণ শ্রমিককে আটক করেছে বিএসএফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ময়দান সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর পুত্র রাজমিস্ত্রী শামীম হোসেন (২৬) ও মো. হামিদুল ইসলামের পুত্র শাহজালাল মিয়া (১৭) শুক্রবার রাত ১২ টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ এর ৭ এস পিলারের নিকট কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের মৃত হাসু ডাকাতের পুত্র নাজির হোসেনের বাড়ির গেট নির্মাণের কাজ করতে যায়।

এ সময় ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে নাজির হোসেনের বাড়ি থেকে ওই বাংলাদেশি দুজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকরা দীঘলটারী বিএসএফ ক্যাম্পে আটক আছে বলে একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা বিষয়টি নিয়ে বিএসএফ-এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনোপ্রকার সাড়া পাওয়া যায়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD