শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের কাছে হেরে মাঠকে দুষছেন আফগান কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

প্রতি বিশ্বকাপেই অনেক আশা নিয়ে আসে আফগানিস্তান। কিন্তু শেষ পর্যন্ত প্রতি বিশ্বকাপেই তাদের ফিরতে হয় খালি হাতে। ২০২৩ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও জয় আশা করছিল তারা, কিন্তু টাইগারদের দাপটে তারা টিকতেই পারেনি।

১৫৬ রানে অলআউট হয়ে ৬ উইকেটের পরাজয় সঙ্গী হয়েছে আফগানদের। এই হারের পর ধর্মশালার মাঠের বাজে আউটফিল্ড নিয়ে সমালোচনা করেছেন আফগানিস্তান কোচ জোনাথন ট্রট।

ম্যাচের এক পর্যায়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বড় ধরনের ইনজুরির শঙ্কা জাগিয়েছিলেন মুজিব উর রহমান। তার মত বোলার ইনজুরিতে পড়লে সেটি হতো আফগানদের জন্য বড় ক্ষতি।

ট্রট বলেন, ‘যদি ফিল্ডাররা সিদ্ধান্তহীনতায় থাকে কোথায় ডাইভ দিতে হবে, কোথায় দিতে হবে না; তাহলে ব্যাপারটা অন্যরকম হলো। সারা বিশ্বে ক্রিকেটারদের শেখানো হয় কীভাবে ভালো ফিল্ডিং করতে হবে। কিন্তু যখন আপনাকে এমন মাঠে ফিল্ডিং করতে হয়, তখন সেটা বিপজ্জনক।’

প্রথম ম্যাচে ডেভন কনওয়েকেও এমন বাজে মাঠের সমস্যায় ভুগতে হয়েছিল মনে করিয়ে ট্রট বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে মুজিবের বড় রকমের কোনো হাঁটুর ইনজুরি হয়নি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কনওয়েকেও এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।’

‘আশা করি আয়োজকদের এই ব্যাপারটায় মনোযোগ দেওয়া উচিত। আমি কাউকে দোষারোপ করছি না। কিন্তু এটা (যদি ঠিক হয়) ভবিষ্যতে ভালো মাঠে ফিল্ডারদের জন্য আরো সহজ করে দিবে ভালো ফিল্ডিং করাটা।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD