শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের জয়ে শান্তি পাচ্ছেন শোয়েব আখতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

চলমান এশিয়া কাপে দুইবার ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখেছে ক্রিকেট বিশ্ব। যেখানে এক ম্যাচে জিতেছে বৃষ্টি, আর অন্যটিতে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বড় হারের পর বেশ সমালোচনা হয়েছে পাকিস্তান দলকে নিয়ে। তাই এবার বাংলাদেশের বিপক্ষে ভারত হারায় কিছুটা হলেও খুশি পাকিস্তানি সমর্থকেরা।

সুপার ফোরের শেষ ম্যাচে ভারত হারার পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলাই যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করে বলছে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরেছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল।’

এশিয়া কাপের এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান-তাওহীদ হৃদয়ের ফিফটিতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে বোলারদের জন্য কাজটা সহজ ছিল না। শেষ ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত জয় পেয়েছে বাংলাদেশ।

শোয়েব বলেন, ‘বাংলাদেশও ভালো দল। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায় তারা। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD