সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বাংলাদেশের পাসপোর্টের মান আরও দুই ধাপ পিছিয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন সূচক তালিকায় প্রতি বছরই নিচে নামছে। ২০২০ সালে বাংলাদেশের অবস্থান নিচে নেমে গেছে। আন্তর্জাতিক পাসপোর্টে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্টের মান। ২০১৯ সালে বাংলাদেশে পাসপোর্টের মান ছিল ৯৯তম।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স এ র‌্যাংকিং প্রকাশ করেছে।

পরিসংখ্যানে দেখা যায়, ২০০৬ সালে ছিল ৬৮তম। এর পরের বছর তা আরও দুই ধাপ নিচে নেমে যায়। এভাবে প্রতি বছরই কমছে বাংলাদেশের পাসপোর্টের নাম। গত বছর বিশ্বের বাংলাদেশের পাসপোর্টের র‌্যাংকিং ছিল ৯৯তম। এবার তা আরও দুই ধাপে নেমে গিয়ে তা হয়েছে ১০১তম। গ্লোবার সূচকে বাংলাদেশ ইরানের সঙ্গে যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে।

গ্লোবাল র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে জাপান। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। চতুর্থ অবস্থানে যৌথভাবে রয়েছে ইতালি, ফিনল্যান্ড ও লুক্সেমবার্গ। পঞ্চম স্থানে যৌথভাবে ডেনমার্ক ও অস্ট্রিয়া। এছাড়া সুইডেন, ফ্রান্স, পর্তুগাল ও নেদার‌ল্যান্ডস যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে।

বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ৭ম র‌্যাংকিংয়ে অবস্থান করছে। ৮ম র‌্যাংকিংয়ে যৌথভাবে রয়েছে চেক রিপাবলিক, গ্রিস, মাল্টা ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও কানাডা যৌথভাবে ৯ম ও হাঙ্গেরি ১০ম র‌্যাংকিয়ে রয়েছে। এছাড়া মালয়েশিয়া ১৪তম, ইসরায়েল ২৪তম, তুরস্ক ৫৫তম, কুয়েত ৫৭তম, মালদ্বীপ ৬২তম, বাহরাইন ৬৪তম, ওমান ৬৫তম, সৌদি আরব ৬৭তম, মরক্কো ৭৯তম, ভারত ও তাজিকিস্তান ৮৫তম অবস্থানে রয়েছে।

বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে প্রতিবছর এ সূচক প্রকাশ করে আসছে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। গত ৭ জুলাই এ তালিকা প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ভ্রমণ তথ্যভাণ্ডারের সহযোগিতা নিয়ে এ সূচক তৈরি করা হয়েছে। সূচকে বিশ্বের সবচেয়ে কম দামি পাসপোর্টধারী দেশ আফগানিস্তান (১০৯তম)। এছাড়া ইরাক ১০৮তম, সিরিয়া ১০৭তম ও পাকিস্তান ১০৬তম অবস্থানে রয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD