শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে নেই বাবর-রিজওয়ান-শাহিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়ে গেল সপ্তাহেও ছিল ধোঁয়াশা। যদিও শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। যদিও মাঝে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে কমে গেছে দুই ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ নেমে এসেছে তিনে।

সিরিজের চূড়ান্ত সময়সূচি নিয়ে এখন পর্যন্ত আছে সংশয়। যদিও পিসিবি’র অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য এখন পর্যন্ত বলছে ২৭ মে থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও ঠিকই সিরিজ উপলক্ষ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

ঘোষিত স্কোয়াডে কিছুটা চমক আছে বটে। দলের বড় তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি নেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে। রিজওয়ান না থাকায় অধিনায়কত্বের ভার গিয়েছে সালমান আলী আঘার কাছে। সহ-অধিনায়ক হয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন এরইমাঝে এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া সাহিবজাদা ফারহান। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাইম আইয়ুব। এছাড়া পিএসএলে দারুণ ফর্মে থাকা ফখর জামানকেও স্কোয়াডে জায়গা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এই সিরিজ দিয়েই শুরু হবে পাকিস্তান ক্রিকেটে মাইক হেসন অধ্যায়। নতুন এই কোচ বাংলাদেশ সিরিজে প্রথম দায়িত্ব পালন করবেন। স্কোয়াডে পিএসএলের পারফরম্যান্সকেই স্পষ্টত প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। সিরিজের জন্য বাংলাদেশ দল এরইমাঝে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা স্কোয়াডের খেলোয়াড়রাই পাকিস্তান সিরিজে থাকছেন।

পাকিস্তান স্কোয়াড

সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD