শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই টেলর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

ক্রীড়া ডেস্ক : আগামী শনিবার ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেশের শীর্ষ ব্যাটসম্যানকে দলে পাচ্ছে না নিউ জিল্যান্ড। তাতে করে প্রথম ম্যাচে দুজনের অভিষেক হওয়ার দরজা খুলে গেলো।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন টেলর। তবে দলের সঙ্গে থাকবেন তিনি। শেষ দুটি ম্যাচে তাকে পাওয়ার আশা।

টেলরের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে মার্ক চ্যাপম্যানকে। তবে এই ব্যাটসম্যানের অনুপস্থিতিতে প্রথমবার ক্যাপ পেতে পারেন ডেভন কনওয়ে ও উইল ইয়াং।

কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে এরই মধ্যে কনওয়ে দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে। আর টেলরের বদলে দেখা যেতে পারে ইয়াংকে।

২০১৪ সালের পর প্রথমবার ওয়ানডে সিরিজ শুরুর ম্যাচে একাদশে দেখা যাবে না উইলিয়ামসন ও টেলরের কাউকেই।

নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘সিরিজ শুরুর ঠিক আগে এমনটা হওয়া রসের জন্য কষ্টের। এটা ছোটখাটো চো। আমরা আশাবাদী কিছু বিশ্রাম নেওয়া ও পুনর্বাসন শেষে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ম্যাচে তাকে ফিট পাবো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD