বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সরকারি বিভিন্ন ওয়েবসাইট ‘ব্লক’ করে রেখেছে মিয়ানমার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

আবারো চরম ঔদ্ধত্য দেখাচ্ছে মিয়ানমার। প্রায় দু’বছর ধরে বাংলাদেশের সরকারি বিভিন্ন ওয়েবসাইট ‘ব্লক’ করে রেখেছে দেশটি। এর মধ্যে আছে বঙ্গভবন থেকে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ও।

প্রতিবেশির এমন আচরণকে দুঃখজনক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি কূটনৈতিক শিষ্টাচার এবং ভিয়েনা কনভেশনের সাথে সাংঘর্ষিক মন্তব্য করে ঢাকাকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে আসা কয়েক লাখ রোহিঙ্গার চাপে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। একমাত্র সমাধান প্রত্যাবাসন নিয়ে একাধিকবার দিনক্ষণ চূড়ান্ত করেও তা হয়নি মিয়ানমারের কারণেই। এমন অবস্থায় দ্বিপাক্ষিক যোগাযোগের পাশাপাশি চলছে বহুপাক্ষিক নানা প্রচেষ্টা।

এমন বাস্তবতায় মিয়ানমার থেকে দেখা যাচ্ছে না বাংলাদেশ সরকারের বেশিরভাগ সাইট। রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর দফতর- কোন সাইটেই ঢোকা যাচ্ছে না। পূর্ণাঙ্গ দূতাবাস ও কূটনৈতিক যোগাযোগ থাকলেও মিয়ানমার থেকে দেখা যায় না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন তথ্য।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সব ঝামেলার সৃষ্টি হয় অজ্ঞতা ও হিংসার কারণে। আমরা তো তাদের কোন সাইট ব্লক করে রাখিনি। তবে তারা কেন এটা করছে আমাদের সাথে। বাংলাদেশে তো তাদের সবকিছুই খোলা আছে।

এরকম ঘটনার প্রভাব বহুমাত্রিক বলে মনে করেন সাবেক কূটনীতিকরা। এর মাধ্যমে মিয়ানমার বাংলাদেশ বিরোধী প্রচারণায় স্থানীয়ভাবে সফল হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর।

ব্যারিস্টার মিতি সানজানা জানান, যে আইনের বলে বাংলাদেশের বিভিন্ন সাইট বন্ধ রেখেছে মিয়ানমার, তা মানবাধিকারের সাথে সাংঘর্ষিক। মিয়ানমার যে দাবি করছে সাইটে ফেক কন্টেন্ট রয়েছে তার কোন সত্যতা পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD