বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বাংলাদেশের ৪ আম্পায়ার বিভিন্ন টুর্নামেন্টের দায়িত্বে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

একের পর এক সিরিজ খেলায় ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। ব্যস্ততার ভেতর দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের আম্পায়ারদেরও। আগামী দুই মাসে বেশ কয়েকটি টুর্নামেন্টে দেখা যাবে বাংলাদেশি আম্পায়ারদের।

মালয়েশিয়ায় আগামী ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘এ’ অঞ্চলের বাছাইপর্ব। এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন এ বছরের এপ্রিলে বিসিবির মনোনয়নে আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া মোর্শেদ আলী খান।

আগে থেকেই আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে আছেন বাংলাদেশের গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর সময়ে দক্ষিণ কোরিয়ায় চলবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্রশান্ত সাব-রিজিওনাল বি’র খেলা। সেখানে আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।

বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিও থাকবেন ব্যস্ততায়। আগামী ৪ থেকে ১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইয়ে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি।

এদিকে মাসুদুর রহমান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে আম্পায়ারিং করবেন। আগামী ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। সেখানে স্বাগতিকদের সঙ্গে খেলবে ওমান ও নেপাল। এই টুর্নামেন্ট শেষে দল তিনটি একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেখানে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন নিয়ামুর রশিদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD