বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনে কাজ করছে যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সহযোগিতা দেবে বলে জানিয়েছেন দেশটির উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার। একই সঙ্গে সমুদ্র নিরাপত্তায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা দেবে বলে জানান তিনি।

রোববার ঢাকায় পররাষ্ট্রসচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আফরিন আক্তার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএইড সিভিল সমাজের সঙ্গে কাজ করে চলেছে।

‘সমুদ্র খাতে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে আমরা একযোগে কাজ করতে চাই।’ যোগ করেন তিনি।

মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আমি বাংলাদেশে প্রথমবারের মতো এসেছি। সে কারণে আমি আনন্দিত।

এর আগে শনিবার (৫ নভেম্বর) রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন আফরিন আক্তার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD