রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :

বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না : সালাহউদ্দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বাংলাদেশে ইসলাম…কোরআন-সুন্নাহ’র বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বৈঠক শেষে এ মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ।

সালাউদ্দিন আহমদ জানান, ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা (বিএনপি) সেটা চাই। কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গণকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গণে পরিণত করতে চাই না।’

বিএনপি ইতোমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থি, সবার সাথে কথা বলেছে উল্লেখ করে তিনি আরও জানান, ‘হেফাজতে ইসলামের নায়েবের সাথে দেখা করেছি, হাটহাজারী মাদ্রাসায় গিয়েছি, ছারছিনা পীরের সাথে দেখা করেছি, আলিয়া লাইনের সমস্ত মুরুব্বি-নেতৃত্বের সাথে কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘উদ্দেশ্য একটা-বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই, যেখানে বিভক্তি থাকবে না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD