সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :

বাংলাদেশ‌ থেকে যাত্রীবাহী ফ্লাইটের স্থগিতাদেশ বাড়ালো এমিরেটস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

করোনার সংক্রমণ বাংলাদেশসহ এশিয়ার আরো তিনটি দেশ থেকে দুবাইগামী যাত্রীবাহী ফ্লাইট অন্তত আগামী ২৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে এমিরেটস।

শুক্রবার (২৩ জুলাই) দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। অন্য তিনটি দেশ হলো- ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

বিমান সংস্থাটি জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনার সঙ্গে মিল রেখে এমিরেটস আগামী ২৮ জুলাই পর্যন্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে দুবাইগামী যাত্রীদের ফ্লাইট স্থগিত রাখবে।’

এ ছাড়া, গত ১৪ দিনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীরা অন্য কোনো স্থান থেকেও সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবে না বলে জানিয়েছে বিমান সংস্থাটি। গত ১৩ মে বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার যাত্রীদের প্রবেশ স্থগিত করে আমিরাত।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD