শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘বাংলাদেশ ক্রিকেটের মান মজবুত হয়েছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

ডেভ হোয়াটমোর- বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যিনি যুক্ত হয়েছিলেন প্রায় দুই যুগ আগে। ২০০২ সালে জাতীয় দলের কোচ হয়ে এসেছিলেন তিনি। তাঁর অধীনে পাল্টে যেতে থাকে দেশের ক্রিকেটের চেহারা। ২০০৭ বিশ্বকাপে তাঁর অধীনেই দুর্দান্ত পারফর্ম করে টাইগাররা।

এদিকে হোয়াটমোর দায়িত্ব ছাড়ার পর পেরিয়ে গেছে ১৬ বছর। এই সময়ে ক্রিকেট খেলার ধরনে এসেছে বেশ কিছু পরিবর্তন। পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটেও। এসব কিছু ধরা পড়েছে নতুন দায়িত্ব নিয়ে ফের বাংলাদেশে আসা সাবেক এই কোচের চোখেও।

এবারের বিপিএলে ফরচুন বরিশালের মেন্টরের দায়িত্ব পালন করছেন হোয়াটমোর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে উত্তেজনাপূর্ণ সবশেষ ম্যাচে শেষ পর্যন্ত হেরেছে তামিমের দল। এরপর দলের সংবাদ সম্মেলনে এসেছিলেন হোয়াটমোর। যেখানে তিনি কথা বলেছেন দেশের ক্রিকেট নিয়েও।

পূর্বের তুলনায় বর্তমানে কি পার্থক্য চোখে পড়েছে এমন প্রশ্নে হোয়াটমোর বলেন, ‘দর্শকের খুব একটা বদল নেই, তারা সব সময়ই উন্মাদীয়। কিন্তু ক্রিকেটের মান এখন মজবুত হয়েছে। শারীরিকভাবে (খেলোয়াড়দের ফিটনেস) শক্তিশালী হয়েছে, প্রতিভার দিক থেকে শক্তিশালী হয়েছে। অনেক
গভীরতা বেড়েছে।’

দেশের ক্রিকেটের উন্নতি ঠিক পথে এগোচ্ছে বলেও মতপ্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘গতকাল যে দলের বিপক্ষে খেললাম দেখলাম তরুণরা দেখিয়েছে তারা ঠিক পথে আছে। ডেভোলাপমেন্ট প্রক্রিয়ায় যেটা হচ্ছে সেটাকে টুপিখোলা অভিনন্দন দিতে হয়। আমার মনে হয় এটা কাজ করছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD