শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে হাতাহাতি ক্রিকেটারদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে চলমান দ্বিতীয় চার দিনের ম্যাচে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। আজ দ্বিতীয় দিনে মাঠে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে, যার রেশ গিয়ে ঠেকে হাতাহাতিতে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারে। প্রথম বল করার পর হঠাৎই বাংলাদেশের ব্যাটার রিপন মন্ডলের দিকে তেড়ে যান দক্ষিণ আফ্রিকার স্পিনার সেপো ইনোসেন্ট এনতুলি। রিপন তাকে শান্ত করতে গেলে এনতুলি আরও ক্ষিপ্ত হয়ে রিপনের হেলমেট ধরে টান দেন।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু এতেও থামেনি দ্বন্দ্ব। একপর্যায়ে রিপন ব্যাট উঁচিয়ে এনতুলিকে মারতে উদ্যত হন বলে জানা গেছে। এমন ঘটনায় ম্যাচের পরিবেশ কিছুক্ষণ অস্থির থাকলেও পরে খেলা আবার স্বাভাবিকভাবে শুরু হয়।

এদিকে দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ২৫ ওভার খেলা হয়। বাংলাদেশের ইনিংস এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১৪ ওভারে ৮ উইকেটে ৩৪৩ রান। উইকেটে আছেন রিপন মন্ডল (৪২) ও মেহেদী হাসান (১৭)। প্রথম ইনিংসে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন ইফতেখার হোসেন ইফতি, যিনি করেছেন ১০৯ রান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন মঈন খান; তিনি আউট হয়েছেন ৯১ রানে।

উল্লেখ্য, এটি সিরিজ নির্ধারণী ম্যাচ। এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছিল। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান হয়েছিলেন ম্যাচসেরা। ঘটনার পর দুই দলের আচরণ নিয়ে তদন্ত শুরু করেছে ম্যাচ রেফারির টিম। সম্ভাব্য শাস্তি নিয়েও চলছে আলোচনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD