শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর-সূচি চূড়ান্ত হয়েছে। ১ মাসের দীর্ঘ এই সিরিজে ১টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন লাল সবুজের প্রতিনিধিরা।

সোমবার (২১ জুন) দুপুরে মুঠোফোনে সফর চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, ‘ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত হয়েছে। ২৮/২৯ জুন ক্রিকেটাররা জিম্বাবুয়ে যাবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৭জুলাই থেকে শুরু হবে খেলা। ম্যাচের সময়ের কোনো পরিবর্তন হয়নি।‘

সিরিজ শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে টেস্ট। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিনটি ওয়ানডে। একদিনের ক্রিকেটের পর ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ।

করোনা ভাইরাসের কারণে জিম্বাবুয়েতে এখন ক্রীড়াকার্যক্রম বন্ধ। ভাইস প্রেসিডেন্ট কনস্ট্যান্টিনো চিভেঙ্গা গত শনিবার ঘোষণা দেন, করোনার নতুন ঢেউয়ে সব ধরনের জনসমাগম ও ক্রীড়া কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এই ঘোষণার পরেই বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছিলেন সফর নিয়ে তারা আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত তাই হলো।

নিজাম উদ্দিন বলেছিলেন, ‘করোনার সংক্রমনের ফলে ওদের সরকার সব ধরণের স্পোর্টস বন্ধ করেছে। জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে। ওদের সিইও’র সাথে সকালে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন তারা সরকারের সাথে সিরিজ গড়ানোর লক্ষ্যে আলোচনা করছে এবং তারা আশাবাদী। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। তারা সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD