শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ দলের শক্তিশালী ও দুর্বল দিক জানালেন মিসবাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করছে বাংলাদেশ। আজ (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলতে নামবে টাইগাররা। এই ম্যাচের আগে বাংলাদেশ দলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে কথা বলেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। বাংলাদেশের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হলেও ব্যাটারদের ধারাবাহিক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মিসবাহ মনে করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি বোলিং। বিশেষ করে পেস বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমানের ধারাবাহিক বোলিং পারফরম্যান্স আলাদাভাবে পাকিস্তানের সাবেক এই অধিনায়কের চোখে পড়েছে। এছাড়া নতুন বলে তাসকিন ও শরিফুলের বোলিং বাংলাদেশকে বাড়তি শক্তি যোগাবে বলে বিশ্বাস তার।

এ প্রসঙ্গে মিসবাহ বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তাদের বোলিং। যদি তাদের ফাস্ট বোলারদের দেখি- মুস্তাফিজ অন্যতম সেরা, বিশেষ করে যখন সাদা বলের ক্রিকেটের কথা আসে। সে নতুন বল কিংবা ইনিংসের মাঝে আসতে পারে, ডেথ ওভারে দারুণ স্লোয়ার বা ইয়র্কার করে। তাসকিন খুব ভালো ফর্মে আছে, সে একজন উইকেট শিকারি বোলার। শরিফুল ইসলামও খুব ভালো বোলিং করছে।’

এদিকে বাংলাদেশ দলের ব্যাটিং আক্রমণে এখন অনেক পরিবর্তন হয়েছে। সর্বশেষ এশিয়া কাপের দলে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারা ছিলেন। তখন বাংলাদেশের বোলিং আক্রমণ এতোটা ভালো ছিল না বলে দাবি তার। মিসবাহ বলেন, ‘একটা সময়ে তাদের পাঁচ-ছয়জন ব্যাটসম্যান ছিল, যখন সাকিব ছিল, যখন তাদের উইকেটকিপার ছিল, তারপর তামিমের মতো খেলোয়াড় ছিল।’

তিনি আরও বলেন, ‘তারা অনেকদিন বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছে। তখন ব্যাটিংয়ে তাদের অবদান দুর্দান্ত ছিল। সেই সময়ে বোলিং অতটা ভালো ছিল না। কিন্তু এখন আমি মনে করি বাংলাদেশের বোলিং বেশি ভালো, ব্যাটিংটা দুই-তিনজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে। তারা যদি পারফর্ম করে ফেলে, তাহলে এরা যেকোনো দলকে সমস্যায় ফেলতে পারে।’

ব্যাটারদের মাঝে পারভেজ হোসেন ইমনের সমালোচনা করেছেন মিসবাহ। এই ওপেনারের অধারাবাহিক পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট তিনি। তার মতে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করা একজন ব্যাটারের ব্যাটিং গড় অন্তত ৩০ হওয়া উচিত। সেই জায়গায় ইমনের ব্যাটিং গড় মাত্র ২৩। এই বিষয়টি সাবেক পাকিস্তানি অধিনায়ককে অবাক করেছে।

এ প্রসঙ্গে মিসবাহ বলেন, ‘পারভেজ হোসেন ইমন, ১৯টি ম্যাচ খেলে একটি ১০০ ও দুটি ৫০ করেছে। কিন্তু তারপরও সত্যি বলতে তার মাঝে খুব একটা ধারাবাহিকতা নেই। ব্যাটিংয়ে ইমনের গড় ২২ আর স্ট্রাইক রেট ১৩৭। যখন একজন খেলোয়াড় একটি ১০০ এবং দুটি ৫০ করে, তখন তার গড় অন্তত ৩০ বা তার বেশি হওয়া উচিত।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD