শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে। ঐতিহাসিক এই অর্জনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ৫০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আজ রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দিন বাফুফে ভবনে উপদেষ্টা এক কোটি পুরস্কার ঘোষণা করেন। এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবলারদের সেই অর্থ প্রদান করে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা এশিয়া কাপ নিশ্চিত করার পর অর্ধ কোটি টাকা বোনাস ঘোষণা করলেন। বাফুফে গতকাল হাতিরঝিলে গভীররাতে সংবর্ধনা দিলেও আর্থিক কোনো ঘোষণা আসেনি। নতুন পুরস্কার ঘোষণা তো দূরের কথা, সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঘোষিত দেড় কোটি টাকা এখনো দিতে পারেনি

ফেডারেশন কর্তারা। অথচ ফেডারেশনের কর্তারা (বিশেষ করে একজন সহ-সভাপতি) শুধু মিডিয়ায় আধুনিকতা, পেশাদারিত্বর বুলি আওড়ান!

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনে সাফল্য আসলে তিনি তাৎক্ষণিক পুরস্কার ঘোষণা করেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে ক্রীড়াবিদদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD