শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপলক্ষে মেট্রোরেলের সময়সূচি বৃদ্ধি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে দর্শকদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে আজ (২২ জুলাই) সময়সূচি বাড়িয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। চলবে অতিরিক্ত তিনটি ট্রেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজকের ম্যাচ উপলক্ষে উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টার পরও তিনটি অতিরিক্ত ট্রেন চলবে। যথাক্রমে রাত ৯:১৫, ১০:০০ এবং ১০:১৫ মিনিটে এসব ট্রেন মতিঝিল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।

মতিঝিল থেকেও তিনটি ট্রেন ছেড়ে যাবে উত্তরা উত্তরের দিকে। নির্ধারিত সময় হলো, রাত ৯:৫৫, ১০:৪০ এবং ১০:৫৫ মিনিট। যাত্রীদের সুবিধার জন্য সব স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কাউন্টার খোলা থাকবে রাত ১০:১৫ মিনিট পর্যন্ত।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই বর্ধিত সেবা শুধুমাত্র আজকের দিনের জন্য কার্যকর। সাধারণ দিনগুলোতে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছেড়ে যায় উত্তরা উত্তর থেকে এবং রাত ৯:৪০ মিনিটে মতিঝিল থেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD