রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

বাংলাদেশ-ভারতের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও এগিয়ে যাচ্ছে: দীনেশ ত্রিবেদী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও এগিয়ে যাচ্ছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার সুযোগ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের বিষয়টি তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, এসবের সুদৃঢ় ভিত্তির ওপর দুই দেশের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতেও দুই দেশের অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগই দীর্ঘস্থায়ী এই বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।

এ সময় ভারতীয় হাইকমিশনার বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD