রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন নিবন্ধন ছাড়া সড়কে চলতে পারবে না ই-রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে অনলাইনেও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে ২-০ তে সিরিজ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানকে লাল বলের ক্রিকেটে প্রথমবার হারানোর সঙ্গে হোয়াইটওয়াশ করারও স্বাদ পেয়েছে টাইগাররা। সফল পাকিস্তান মিশন শেষে টাইগারদের সামনে এখন ভারত চ্যালেঞ্জ।

লাল বলের ক্রিকেট দিয়ে ভারত সফর শুরু করছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। টিভির পাশাপাশি অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারতের খেলা। র‍্যাবিটহোল বিডি ডট কম আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, অনলাইনে তারা সিরিজটি সম্প্রচার করবে।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। এই ম্যাচটি হবে কানপুরে। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। পরের দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে দিল্লি ও হায়দরাবাদে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD