শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ লিজেন্ডসকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের কাছে হেরেছে বাংলাদেশ লিজেন্ডস। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ লিজেন্ডস। জবাবে ক্যারিবীয়রা ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান নিয়ে জয় পেয়েছে। শুক্রবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ১২তম ম্যাচে তারা মাঠে নামে।

রায়পুরে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে। নাজিমউদ্দিন-মেহরাব হোসেন ৬৪ রানের জুটিই শুরুতে খেলার ফ্যারমেট বদলে দেয়। রানআউট হন নাজিমউদ্দিন। নাজিমউদ্দিনের ৩৩ এবং মেহরাব হোসেন ৪৪ রান সংগ্রহ করেন তিনি। আফতাব আহমেদ ৩১, মোহাম্মদ শরীফ ২৬ এবং বাকিরা দুই অংকের ঘর পার করতে পারেনি।

উইন্ডিজ লিজেন্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন সুলেমান বেন, ২ উইকেট নেন রায়ান অস্টিন ও ১ উইকেট নেন টিনো বেস্ট।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে প্রথম দুটি উইকেট হারানোর পর চাপে পড়ে ক্যারিবীয়রা। উইলিয়াম পারকিংস ২২ এবং রিডলে জ্যাকওবস ৩৪ রান করে রানআউট হয় যায়। স্মিথ ৪৫, ক্রিক এর্ডওয়াড ৪৬ এবং ব্রায়ান লারা ৩১ রান সংগ্রহ করে।

টাইগারদের হয়ে মুশফিকুর রহমান ১, আবদুর রাজ্জাক ২ ও মোহাম্মদ রফিক একটি করে উইকেট নেন। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ লিজেন্ডেস। আর ৫ম স্থানে ক্যারিবীয়রা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD