শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ সফরের চূড়ান্ত দল ঘোষণা অস্ট্রেলিয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : আগস্টে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এই সফরে বাংলাদেশের বিপক্ষে খেলার কথা রয়েছে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের বিপক্ষে খেলবে সিরিজটি।

যদিও এই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার মাস খানেক আগেই সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

এই দলটা শুধু বাংলাদেশ সফরের জন্য নয়, আগামী জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্যও একই দল দিয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজে রয়েছে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ।

এই দুই সিরিজের জন্য অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল করা হয়েছে। তবে দলে নেই বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। যারা আইপিএল খেলেছিলেন তাদের বেশ কয়েকজন নাম সরিয়ে নিয়ে নিয়েছেন সফর দুটি থেকে।

অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল

আরন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনড্রফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজেলউড, মইজিজ হ্যান্ডরিক্স, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, জশ পিলিফ, তানভির সাঙ্গা (রিজার্ভ), মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, আন্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ন্যাথান অ্যালেস (রিজার্ভ) ও অ্যাডাম জাম্পা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD