বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশ সম্পর্কে বিদেশে অপপ্রচার বন্ধে রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির সুপারিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

বাংলাদেশ সম্পর্কে বিদেশে অপপ্রচার বন্ধে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধিসহ দূতাবাসের মাধ্যমে ওয়ার্কসপ ও সেমিনার আয়োজনের সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে জার্মান বিনিয়োগকারীদের সম্পৃক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

আজ রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আমহেদ ও নিজাম উদ্দিন জলিল (জন) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে উজবেকিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোতে ফার্মাসিউটিক্যাল্স সামগ্রী রপ্তানি এবং তুলার পরিবর্তে সুতা আমদানির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। বাংলাদেশি মিশনসমূহে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদ্বয়ের কর্মপরিকল্পনা ও করণীয় এবং লেবাননের বৈরুতে সাম্প্রতিক বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশীদের ক্ষয়ক্ষতির বিবরণ ও তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD