শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বাংলাবাজার-শিমুলিয়া রুটেও ফেরি চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

মাদারীপুর প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রোববার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে সকাল ৭টা থেকে লঞ্চ চলাচলও বন্ধ করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া ঘন কুয়াশার কারণে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রয়েছে বলে বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে নৌরুট ঝাপসা হয়ে আসে। ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ফেরি বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রোববার সকাল সোয়া ৭টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, রোববার ভোর থেকেই পদ্মায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে যায়। ফলে সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD