শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বাংলা শিখছেন শাকিবের মার্কিন নায়িকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

বছর দেড়েক আগে যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন পরিচালক হিমেল আশরাফ। জানিয়েছিলেন সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

কিন্তু দেড় বছরেও শুটিং শুরু না হওয়ায় দেখা দেয় শঙ্কা। গুঞ্জন ওঠে— ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা হিসেবে থাকছেন না কোর্টনি কফি।

তবে সম্প্রতি সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন এই মার্কিন নায়িকা নিজেই। সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়ে কোর্টনি জানিয়েছেন, তিনি ‘রাজকুমার’-এর জন্য প্রস্তুতি শুরু করেছেন। এও জানিয়েছেন, তিনি নাকি বাংলা ভাষাও শিখছেন।

কোর্টনি কফি তার প্রস্তুতির একটি ছবি পোস্ট করে ক্যাপশন লেখেন বাংলায়। লেখেন— ‘আমি শিখছি।’ অর্থাৎ এই মার্কিন অভিনেত্রীই হচ্ছেন শাকিব খানের ২০২৪ সালের ঈদ ধামাকার নায়িকা।

অভিনেত্রীর প্রস্তুতি প্রসঙ্গে পরিচালক জানান, কোর্টনি কফি কাজটির জন্য খুবই সিরিয়াস। প্রস্তুতির অংশ হিসেবে একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি অনলাইন টিউটোরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্য নিচ্ছেন। দেখছেন বাংলা সিনেমাও। কয়েক দিন আগে সিনেমা হলে গিয়ে শাকিব খানের ‘প্রিয়তমা’ দেখেছেন এ অভিনেত্রী।

পরিচালক আরও জানিয়েছেন, অক্টোবর থেকে পাবনায় ‘রাজকুমার’-এর শুটিং শুরু হওয়ার কথা। এর পর আমেরিকার বিভিন্ন স্টেট ও কানাডায় হবে শুটিং। আগামী বছর ঈদে বাংলাদেশের সঙ্গে আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশে একযোগে মুক্তি দেওয়া হবে এ সিনেমা।

রাজকুমার’-এর প্রযোজনার দায়িত্ব সামলাবেন রাষ্ট্রপতিপুত্র আরশাদ আদনান। যিনি শাকিব খানের কুরবানির ঈদের ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন। এবার আগামী বছরের রোজার ঈদে আসতে চলেছে আরেক ব্লকবাস্টার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD