বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাইরের বাস ঢাকায় ঢুকতে পারবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, আন্তঃজেলার বাসগুলোকে আর ঢাকা মহানগরে ঢুকতে দেয়া হবে না। আর রাজধানীর বাসগুলো ২২টি কোম্পানি হয়ে ৪২টি রুটে চলাচল করবে। মঙ্গলবার দুপুরে নগরভবনের বুড়িগঙ্গা হলে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘বাস রুট রেশনালাইজেশন’ নামের কমিটির ১৩তম সভায় তিনি একথা জানান।

সভায় মেয়র বলেন, বাইরের বাসগুলোকে ঢাকা শহরের সীমান্তবর্তী এলাকায় নির্ধারিত আন্তঃজেলা বাসটার্মিনালে যাত্রী নামিয়ে বাসগুলো তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাবে। এতে ঢাকা শহরের ওপর গাড়ির চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করেন তিনি।

দূরপাল্লা থেকে আসা যাত্রীরা তাহলে রাজধানীর বিভিন্ন গন্তব্যস্থলে কীভাবে যাবেন- এ বিষয়টিও পরিষ্কার করেন ডিএসসিসি মেয়র। বলেন, শহরের সীমান্তবর্তী এলাকায় নির্ধারিত আন্তঃজেলা বাসটার্মিনালে যাত্রী নামিয়ে দেয়ার পর সেসব টার্মিনাল থেকে সিটি সার্ভিস বা এমআরটি বা সেবা প্রদানকারী বাহনের মাধ্যমে যাত্রীরা নিজ গন্তব্যে যাতায়াত করবেন। এতে ঢাকা শহরের ওপর গাড়ির চাপ কিছুটা হলেও কমবে। আশা করছি, আগামী বছরের মধ্যেই ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে যাওয়া যাবে।

এদিকে, সভায় অনলাইনে যুক্ত হয়ে নিজের মতামত জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সভায় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএমপি পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. এহসানে এলাহী, রাজউক চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্যসচিব ও ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD