শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৩ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭২ বাংলাদেশি

বাচ্চা নিয়ে সেঞ্চুরি করতে চান পরীমনি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ঢালিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে আলোচনায় থাকেন পরীমনি। তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীও তার, প্রায় ১৬ মিলিয়ন। পরীমনি এবার এসেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকের’ দশম পর্বে।

এই পর্বে বেশকিছু চমকপ্রদ কথা বলেছেন অভিনেত্রী। প্রায় ১০০ মিনিটের ওই কথোপকথনে পরীমনি এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনো বলেননি।

আগের চেয়ে অনেক বেশি পরিণত পরীমনি বলেছেন, এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি। যেটা আগে করতাম না। এর আগে অভিনেত্রী বলেছিলেন, এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে পরীমনি বলেন, এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না; কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।

পরীমনি মজা করে পডকাস্টে বলেন, আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে! তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন। ব্যক্তি পরীমনি বা নায়িকা পরীমনি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।

কথার ফাঁকে অভিনেত্রী জানান, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমতো পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি!

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD