শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে: পাটমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নাটকীয়ভাবে বাসভাড়া কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে বাজার ও পরিবহন খাতে নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিল এলাকায় নবনির্মিত নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদনের পর ব্যক্তিখাতের শিল্প কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

তাই কেবল জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে-এমনটি ভাবার কারণ নেই। বরং বিশ্ববাজারের মন্দাভাবই রপ্তানি কমার অন্যতম বড় কারণ।
এ সময় তিনি ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের জ্বালানি-নির্ভর কারখানার পরিবর্তে কম জ্বালানি সাশ্রয়ী শিল্প স্থাপনের আহ্বান জানান।

বিটিএমসির শিল্প প্লট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতোমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে।

বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখল সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করে বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD