বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বাড়ি ফিরতে ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুরে ভিড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ রবিবার (২৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কায় কিংবা কাজের ব্যস্ততার জন্য যারা আগে ঢাকা ছাড়তে পারেননি, তারা আজ বাড়ি যাচ্ছেন।

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে কেউ একা, আবার কেউ বা সপরিবারে বাড়ির পথ ধরছেন। এত দিন ডিজিটাল স্ক্রিনে ট্রেনের প্ল্যাটফরম ও শিডিউল দেওয়া হলেও আজ তা সকাল সোয়া ৭টা পর্যন্ত বন্ধ ছিল। এ সময় বেশ কয়েকটা ট্রেন স্টেশন ছেড়েছে।

আমিনুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ঈদের আগে বাসে সড়কে যানজট থাকে। এ ছাড়া ট্রেনের টিকিট কাটতে পারিনি। আজ অনেকটা রিলাক্সে যেতে পারব মনে করেছিলাম। কিন্তু এসে দেখি আজও উপচে পড়া ভিড়।

ভোর থেকে সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত ডিজিটাল ডিসপ্লে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন কয়েকটি আন্ত নগর ট্রেনের যাত্রী। তারা নিজ নিজ ট্রেনের খোঁজে বিভিন্ন প্ল্যাটফরমে আসা-যাওয়া করেন। তবে তাদের সহায়তা করেন আরএমবি ও আনসার সদস্যরা।

এবার ঈদ যাত্রায় আন্ত নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনলাইন মাধ্যমে গত ৭ এপ্রিল থেকে। ওই দিন বিক্রি হয় ১৭ এপ্রিলের টিকিট। এরপর ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল ২১ এপ্রিলের টিকিট বিক্রি হয়।

গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি। প্রথম দিন বিক্রি হয়েছে ২৫ এপ্রিলের টিকিট। গত ১৬ এপ্রিল বিক্রি হয় ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি করা হয় ৩০ এপ্রিলের টিকিট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD