বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বাদ পড়লেন শহিদুল, মেহেরপুরের নতুন ডিসি মুনসুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

বিতর্ক ওঠায় মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পাওয়ার এক সপ্তাহের মধ্যে বাদ পড়লেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী।

মেহেরপুরের নতুন ডিসি নিয়োগ পেয়েছেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মুনসুর আলম খান।

শহিদুল ইসলামের নিয়োগ বাতিল ও মুনসুর আলমকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

গত ২৫ জুন ঢাকা, মেহেরপুরসহ ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছিল সরকার। ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম মেহেরপুরের ডিসি নিয়োগ পান।

শহিদুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করতেন বলে তার ডিসি নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।

এই প্রেক্ষাপটে আজ তার ওই নিয়োগ আদেশটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD