শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাফুফের দুই কর্মকর্তার পদত্যাগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন। একজন ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমান ও অন্যজন প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মো. আবু হোসেন।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই দুজনের পদত্যাগের কথা নিশ্চিত করেন। আবু হোসেন শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত ৫ জুন। মিজানুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত ১৫ জুন।
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ইস্যুতে তদন্ত চলছে বাফুফেতে। ফিফা বাফুফের যে অনিয়মগুলো খুঁজে পেয়েছে, তার সঙ্গে বাফুফের এই কর্মকর্তার সম্পৃক্ততা আছে বলে আগে থেকেই আলোচনা ছিল। বাফুফে অবশ্য আবু নাইম সোহাগকে বরখাস্ত করে পুরো বিষয়টি তদন্ত করছে।
বাফুফের তদন্ত শেষ হওয়ার আগেই ফেডারেশনের বেতনভুক্ত প্রভাবশালী এই দুই কর্মকর্তা পদত্যাগ করলেন। এ বিষয়ে মঙ্গলবার বাফুফে সভাপতি সর্বশেষ আপডেট জানাবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD