শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাফুফে নির্বাচনে নাটকীয় মোড়; শেষ মুহূর্তে বাদল রায় জানালেন সভাপতি পদে লড়ছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

বাদল রায়ের শেষ মুহূর্তের সিদ্ধান্তে নাটকীয় মোড় নিয়েছে বাফুফে নির্বাচন। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেশ কিছুদিন ধরেই সভাপতি সালাহউদ্দিনের বিরোধিতা করে আসা সাবেক এই সিনিয়র সহসভাপতি। নিজেকে সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থী বলে ঘোষণা দিয়েছেন তিনি।

কিন্তু নির্বাচনের ঘণ্টা কয়েক আগে আবারও সিদ্ধান্তে পাল্টে আলোচনার জন্ম দেন বাদল রায়। যমুনা নিউজকে তিনি বলেন, ফুটবলকে বাঁচাতেই আমি নির্বাচন করছি। আমি নির্বাচনেই ছিলাম। নির্বাচন না করলে দুর্নীতির করার সুযোগ নেবে তারা।

এর আগে, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাদল রায়। তবে, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ায় তার নাম থেকে যায় ব্যালটে। সেই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনের আগের রাতে জানালেন তিনি সভাপতি প্রার্থী থাকছেন।

উত্তেজনা, শঙ্কা, সংশয় আর নাটকীয়তা। সবই আছে এবারের বাফুফের নির্বাচনে। তফসিল ঘোষণার ঠিক আগে সরে দাঁড়ান আলোচিত সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিনের সরে যাওয়া। সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। সব মিলিয়ে শেষ মুহূর্তে জমে উঠলো এবারের নির্বাচন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD