বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

বাবার সামনে কিশোর সংগীতশিল্পীকে গুলি করে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

কক্সবাজার সদর উপজেলায় বাবার সামনে কিশোর সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা।বৃহস্পতিবার সকালে রামু-ঈদগড়-হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জনি দে (১৮)। সে রামু উপজেলার ঈদগড় রাজঘাট এলাকার তপনের ছেলে। জনি ঈদগাঁও কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান করত।

ঈদগাঁ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম জানান, সকাল ৮টার দিকে জনি ও তার বাবা ঈদগড় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিল।

ঈদগড়ের হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছলে হঠাৎ সাত-আটজনের মুখোশধারী একদল ডাকাত তাদের গতিরোধ করে। পরে জনিকে গুলি করে হত্যা করে।

জনিদের অটোরিকশার আগে আরও তিনটি অটোরিকশা ছিল। অথচ তাদের ওপর কোনো ধরনের হামলা করা হয়নি।

এ থেকে ধারণা করা হচ্ছে, এটি ডাকাতির ঘটনা নাও হতে পারে। তবে পরিকল্পিত ঘটনা কিনা সেটি তদন্তের পর বলা যাবে। তবে এলাকাটিতে প্রায়ই ডাকাতি হয়। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জনির বাবা তপন দে জানান, ছেলে চট্টগ্রামের আঞ্চলিক গানের কণ্ঠ শিল্পী। সে ঈদগাঁ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঈদগাঁ থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে তার ছেলে মারা গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD