রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ন্যানটাকেট উপকূলের কাছে ছয়জন আরোহী নিয়ে একটি কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স বিমান নিখোঁজ হয়েছে।

নিখোঁজ বিমানটি অন্টারিওর হ্যামিল্টনভিত্তিক প্রতিষ্ঠান ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন গালফস্ট্রিম জি১০০ মডেলের একটি জেট বিমান। এটি বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে যাত্রা করেছিল।

শুক্রবার রাতে বারমুডার এলএফওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। প্রায় দুই ঘণ্টার এই ফ্লাইটের গন্তব্য ছিল বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানালে শনিবার ভোরে দেশটির উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করে।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ন্যানটাকেটের দক্ষিণে সমুদ্র এলাকায় আকাশ ও জলপথে বিমানটির সন্ধান চলছে। অভিযানে বিভিন্ন বিমান ও নৌযান অংশ নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে চার বিমানকর্মী ও দুই যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিমানটির সঠিক অবস্থান কিংবা নিখোঁজ হওয়ার কারণ নিশ্চিত করতে পারেনি। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সমাজিক মাধ্যম ‘এক্স’-এর একটি পোস্টে মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, ছয়জনেরএকটি গালফস্ট্রিম বিমানের খোঁজ ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শনিবার ভোরে এফএএ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে। ইউএসসিজি-র আকাশ ও নৌ দল ইতোমধ্যেই সন্ধান চালাচ্ছে। খবর পাওয়া গেলেই সেই তথ্য জানিয়ে দেওয়া হবে।

পরবর্তী এক আপডেটে কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজ বিমানটি গালফস্ট্রিম জি১০০ মডেলের ছিল। বর্তমানে ম্যাসাচুসেটসের নানটাকেট উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে মূল তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

তবে বিমানটির সঙ্গে কখন, কীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বা বিমানের যাত্রীদের পরিচয় কী, সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, নতুন তথ্য পাওয়া মাত্রই তা প্রকাশ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD