শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক সমুদ্রের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন: আইনমন্ত্রী মার্কিন দূতাবাসের সতর্কবার্তা সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক ককরোচদের বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা করছে সৌদি আরব, পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, আবেদনকারীর অতীতে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা থাকলে সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তাদের কাছে তথ্য থাকতে পারে। তাই ভিসা সাক্ষাৎকারে ভুল বা অসত্য তথ্য উপস্থাপন করলে গুরুতর পরিণতি হতে পারে। এমনকি এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসাসংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশ্য করে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণকালে আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকেন।

দূতাবাস জোর দিয়ে বলেছে, সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো বিষয় গোপন না করে কিংবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। যদি কোনো আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথিপত্র উপস্থাপন করেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD