বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবি, ৫ লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডহরী-তালতলা খালের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার গুদারাঘাটে কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারডুবির ঘটনায় আটজন নিখোঁজ রয়েছেন। পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। এ ছাড়া আহত অবস্থায় চারজনকে টঙ্গীবাড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েশ উদ্দিন জানান, বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারের সংঘর্ষ হয়েছে। এলাকাবাসী ও প্রশাসনের লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পিকনিকের ট্রলারটি পদ্মা নদী ঘুরে লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রামে যাচ্ছিল। ট্রলারে প্রায় ৪৬ জন যাত্রী ছিল।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD