শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাল্কহেডের ধাক্কায় পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় গরুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শামুরবাড়ি এলাকায় ৩১টি গরু নিয়ে ট্রলারটি ডুবে যায়।

পরে এলাকাবাসীর সহায়তায় ২৪টি গরু জীবিত এবং একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনো ছয়টি গরু নিখোঁজ রয়েছে।

লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, ঈদ উপলক্ষে গরুভর্তি একটি ট্রলার সিরাজগঞ্জ থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী হয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। বাল্কহেডটি আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে ৩১টি গরু ছিল। ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছয়টি গরু নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, নিখোঁজ গরুগুলো ডুবে যাওয়া ট্রলারটিতে বাঁধা অবস্থায় থাকায় সেগুলো উঠতে পারেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD