বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্দেরপুল নাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে মনির (৩৫) ও একই উপজেলার ফুলকাচিয়া ৫নং ওয়ার্ডের আব্দুল মোতালেবের ছেলে আলী আজগর (৪০)। দুজই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে ভোলা থেকে একটি বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পরে সাইড সড়ক থেকে ভোলা-চরফ্যাশন সড়কে একটি মোটরসাইকেল উঠে এলে বাসের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা কয়েকটি বাসসহ যানবাহন ভাঙচুর করে। এ সময় বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেওয়ায় জেলার প্রধান সড়কে সকাল সাড়ে ৯টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD