শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘ‌র্ষে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌ উপজেলায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হ‌য়ে‌ছেন। এ সময় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরও ২ জন। এ দুর্ঘটনার কারণে মহাসড়‌কের দুই পাশে যানজটের সৃষ্টি হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৪ সে‌প্টেম্বর) সকাল সাড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ধলা‌টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘ‌টে। পরে আহত তা‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রা‌সেল জানান, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের ধলা‌টেঙ্গর এলাকায় উত্তরবঙ্গ থে‌কে আসা এক‌টি বা‌সের সঙ্গে ঢাকাগামী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এক‌টি গা‌ড়ি‌ আরেকটি গাড়িকে ওভার‌টেক কর‌তে গি‌য়ে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, সংবাদ পাওয়ার পর পরই ফায়ার সা‌র্ভিসের সদস্যরা উদ্ধার অ‌ভিযান শুরু ক‌রে। এ সময় ঘটনাস্থল থে‌কে ২ জ‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ সময় গুরুতর আহত ২ জন‌কে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD